সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই সারা দেশে শতভাগ বিদ্যুৎ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সারা দেশে শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ৯৪ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। গতকাল শুক্রবার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশের ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো হয়েছে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। শতভাগ প্রি-পেইড মিটার চালু হয়ে গেলেই বিদ্যুতের ভৌতিক বিলের যে অভিযোগ পাই, তা আর হবে না।

তিনি বলেন, ভবিষ্যতে গ্যাস লাইনেও প্রি-পেইড মিটার স্থাপন করব।

ঢাকা জেলা পরিষদের সদস্য ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত