নোয়াখালীর ৬ উপজেলায় ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৪০

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:১৯ পিএম

নোয়াখালীর নয়টি উপজেলার ছয়টিতে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

এর মধ্যে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- সুজন (২৩), নুর আলম (২১), মিরাজ (২৪), কাউসার হোসেন (২৮), সাইফুর রহমান (২০), মাঈনুদ্দিন (২৫), শওকত হোসেন (২৪), নাঈম হোসেন (১৬) ও রাহাত (১৬)।

ডেঙ্গু ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বলেন, ডেঙ্গু মোকাবেলায় কন্ট্রোল স্থাপন করা হয়েছে। দুটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

এছাড়া নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. খলিল উল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত