ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার হরিপুর গ্রামে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। ওই ছাত্রীর নাম ইশা আক্তার (১৫)। তাকে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত পিটাল বখাটেরা শুক্রবার এ ঘটনার পর গতকাল শনিবার থানায় মামলা হয়েছে। সে ইশা মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ইশার বাবা দাগন মিয়া বলেন, ‘আমাদের বাড়ির পাশেই শুক্রবার সকালে ইশা তার দাদার বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের ইবন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) ইশাকে উত্ত্যক্ত করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় তার সাঙ্গপাঙ্গ নিয়ে ইশাকে কিল-ঘুষি, থাপ্পড়, লাথি মেরে চুল ধরে ওপরে তুলে আছাড় দেয়। পরে তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, হৃদয় একজন নেশাখোর বখাটে। তাকে ধরার জন্য কয়েকটি টিম মাঠে কাজ করছে।
