আট মাস পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিউল আলম সাফিন (১২) হত্যার রহস্য উদঘাটন করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হত্যাকারী মেহেদী হাসান বিল্টুকে (৩৫)। হত্যাকাণ্ডে জড়িত বিল্টুর মা জাহানারা বেগম পলাতক। বিল্টু ঝিনাইদহ পৌরসভার গয়াশপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
ঝিনাইদহ পিবিআইয়ের পুলিশ সুপার আবু আশ্রাফ গতকাল রবিবার সাংবাদিকদের জানান, এত দিন ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সাফিন হত্যা মামলাটি ক্লুলেস ছিল।
