রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:০৮ এএম

রাজধানীর রায়েরবাজার স্বরকুঞ্জ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই ভবনেই থাকতেন। তার বাড়ি বগুড়ার গাবতলীর ভাতঘরা গ্রামে।

সহকর্মী আবুল কাশেম জানান, রড মিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন সবুজ। সাততলা ভবনের ছাদে কলামের রড বাঁধার সময় নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত