বরিশালের গৌরনদী পৌরসভায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নির্যাতিত ওই শিশুকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, তৃতীয় শ্রেণির ছাত্রী গত রবিবার বিকেলে প্রতিবেশী শাওন হাওলাদারের বাড়িতে যায়। এ সময় তাকে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে স্কুলছাত্র শাওন।
এ ঘটনায় ছাত্রীর নানা বাদী হয়ে রাতে শাওনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়।
