চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:৫০ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামে জাহেদা আক্তার মিশু (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে চরমগুয়া গ্রামের ফরমান আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শোয়েব (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মিশু ওই বাড়ির মৃত সেলিম মিজির মেয়ে। প্রায় এক বছর আগে মিশুর পাশর্^বর্তী সন্তোষপুর গ্রামের কাতারপ্রবাসী সোহেলের সঙ্গে বিয়ে হয়। মিশু বাবার বাড়িতে থাকতেন।

মিশুর মা সালেহা বেগম সাংবাদিকদের জানান, ভোরে তিনি তার দুই সন্তানকে বাড়ির পাশে মক্তবে পড়ার জন্য নিয়ে যান। ওই সময় মিশু ঘরে একা ছিল। এ সময় একই গ্রামের সুজন খানসহ (২১) কয়েকজন অতর্কিতে চাপাতি দিয়ে কুপিয়ে মিশুকে রক্তাক্ত জখম করে। তার চিকৎকার শুনে মা সালেহা বেগম এগিয়ে এসে হামলাকারীদের ধরার চেষ্টা করেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

সালেহা বেগম সাংবাদিকদের জানান, মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় মিশু তার ওপর হামলাকারী সুজন খানসহ কয়েকজন জড়িত বলে স্বজনদের জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত