নারায়ণগঞ্জে রেলওয়ের উচ্ছেদ অভিযান

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:৫২ এএম

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্র্তৃপক্ষ।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পারিচালনা করা হয়। অভিযান চলাকালে চাষাঢ়া রেলগেট এলাকায় অবস্থিত আল-জয়নাল ট্রেড সেন্টারের একাংশ, একটি মাদ্রাসা, বাগানবাড়ি রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি খাবার হোটেল ভেঙে দেওয়া হয়। এরমধ্যে বাগানবাড়ি ও চড়–ইভাতি নামের দুটি খাবার রেস্টুরেন্টও রেলওয়ের জমিতে গড়ে ওঠায় সেগুলো ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ প্রচুর নিরাপত্তাকর্মী উপস্থিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত