ঈশ্বরদীতে হরতাল পালন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:৫৩ এএম

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার ঈশ্বরদী পৌর শহরে স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হয়। হরতাল চলাকালে ঈশ্বরদী শহরে বাস, ট্রাক, রিকশা, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন, ব্যাংক-বীমা এবং বাজারের দোকানপাট বন্ধ ছিল। মুক্তিযোদ্ধা-জনতা স্টিয়ারিং কমিটির আহ্বানে এ হরতাল পালিত হয়।

হরতাল চলাকালে রেলগেট ট্রাফিক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ম-ল, ফজলুর রহমান ফান্টু, হবিুবল ইসলাম হব্বুল, আব্দুল খালেক, সিরাজ উদ্দিন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার কু-ু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপজেলা  চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত