সদর উপজেলার কর্ণকাঠি এলাকায় স’মিলের করাতে গলা কেটে রানা সিকদার (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার এলাকার শহীদ খানের ভাড়া স’মিলে এ ঘটনা ঘটে। নিহত রানা উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হানিফ সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো গতকালও স’মিলে কাজ করছিলেন রানা। দুপুর ১২টার দিকে গাছ চেরাই করার সময় পিছলে করাতের ওপর পরে যান তিনি। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
