ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে ৩ দিনের কর্মসূচি আ.লীগের

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:২২ এএম

ডেঙ্গুজ¦র প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে বলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব

বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, কর্মসূচির আওতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্বে সব জেলা,

উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত