প্রেস ক্লাবে ডিএমপি কমিশনার

সাংবাদিকতা পুলিশের চাকরি ঝুঁকিপূর্ণ

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:০১ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটিই ঝুঁকিপূর্ণ পেশা। ঝুঁকি নিয়ে এ পেশার মানুষ কাজ করেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক আবদুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অন্যায় ও অনিয়ম তুলে ধরেন সাহসের সঙ্গে।

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ বক্তব্য দেন। এছাড়া ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত