সচেতনতার তথ্য প্রচারে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন রোভার স্কাউটের দুই সদস্য। গত সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যাত্রা শুরুর পর গতকাল মঙ্গলবার তারা গাজীপুর জেলা অতিক্রম করেন। এ সময় তারা গাজীপুরের আনসার অ্যাকাডেমি, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সাফারি পার্ক, পিয়ার আলী কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। ২ আগস্ট এ কর্মসূচি শেষ হবে। স্কাউটস গাজীপুর জেলা রোভারের সহকারী কমিশনার আওলাদ মারুফ জানান, মো. রাকিব হাসান শিপু ও মো. রায়হান রহমান রোভার স্কাউট প্রোগ্রামের সেবা স্তরের পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ থেকে মুক্তাগাছা, ময়মনসিংহ পর্যন্ত পাঁচ দিন হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবেন।
এ সময় তারা সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও লিফলেট বিতরণ করছেন। তাদের সেøাগানগুলো হলোÑ নিরাপদ সড়ক চাই, বাল্যবিবাহ রোধ কর, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, এসো রোভারিং করি-সুন্দর সমাজ গড়ি, মাদকমুক্ত বাংলাদেশ চাই ইত্যাদি।
