ঠাকুরগাঁওয়ের বড়খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।
শুক্রবার সকাল ৮টার দিকে বড়খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে নিশাদ পরিবহনের চালকও রয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে ২২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
