সিলেটে ৫ থানার ওসি বদলি

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১২:১০ এএম

সিলেট জেলার বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন আনা হয়েছে। এসপি হিসেবে ফরিদউদ্দিন সিলেটে যোগদানের দেড় মাসের মধ্যে এই পরিবর্তন করা হলো।

অফিস আদেশ অনুযায়ী, গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিলকে সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ওসি আবদুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহাকে কানাইঘাট থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বনাথ থানায় ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক শ্যামল বণিক ও জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর আবু নাসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত