বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:০৮ এএম

নাটোর ও লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুটি ঘটনাই ঘটেছে গতকাল শুক্রবার। এ ঘটনায় নাটোরে স্কুলছাত্র ও লালমনিরহাটের আদিতমারিতে অটোরিকশাচালক মারা যান। খবর প্রতিনিধিদের।

নাটোর : জেলার বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বড়াইগ্রাম পৌরসভার দোকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান (১৪) পৌরসভার লক্ষ্মীকোল মহল্লার মো. ইমান হোসেনের ছেলে ও বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু জানান, সকালে মেহেদী বড়াইগ্রামের ওই গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুতায়িত টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট : জেলার আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চৌধুরীপাড়া ওয়াবদার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফেজুল ইসলাম (৩২) জোড়ামিল গ্রামের বেলাল হোসেনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত