রংপুরে আরও দুটি ট্রেন চালুর ঘোষণা মন্ত্রীর

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:৪১ এএম

সেপ্টেম্বর মাসের শুরুতে ঢাকা-রংপুর রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শুক্রবার বিকেলে রংপুর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ‘রংপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকায় যাতায়াত করবে একটি আন্তঃনগর ট্রেন। এছাড়া কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে ঢাকায় যাতায়াত করবে অন্যটি। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রংপুর-ঢাকা রুটে একটিমাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করত। এর মাধ্যমে রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।’ সুজন বলেন, রংপুর রেলস্টেশনকে যুগোপযোগী করে তোলা হবে। বাড়ানো হবে যাত্রীসেবা। বাংলাদেশের অন্যান্য শহরের মতো রংপুরকে সাজানো হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত