পার্বতীপুরে ৭ ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৮:৫৪ এএম

দিনাজপুরের পার্বতীপুরে হেলাল হোসেন নামে আরও এক যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৭ দিনে নারী শিশুসহ ৭ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হলো।

তারা হলেন- পলাশ সরকার (১৭), সুরবালা (৬০), রনিৎ প্রসাদ সোনার (১৭), আরাফাত হোসেন (৯), আসাদ আলী (৩৮), হেলাল হোসেন (২১) ও মাসুমা (২০)। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জন। 

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি জানান, আক্রান্ত দুইজন রোগীই ঢাকা থেকে এসেছেন। বাকি ৫জন স্থানীয়। তবে হাসপাতালটিতে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আক্রান্ত রোগী ও পরিবারকে যোগাযোগের জন্য হাসপাতালে খোলা হয়েছে কন্টোল রুম মোবাইল: ০১৩১০-১১৫১৪০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত