ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৮:৪২ পিএম

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫নং ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির আলম তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ৩১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির আলম তালুকদারের বিরুদ্ধে সরকারি ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ভিজিএফ কার্ড ও জন্ম নিবন্ধন সনদ বিতরণে অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান মো. কবির আলম তালুকদার দেশ রূপান্তরকে জানিয়েছেন, আমাকে ফাঁসানো হয়েছে। পূর্বে ভিজিএফ-এ জন প্রতি ২০ কেজি চাল দেয়া হতো। আর যখন তদন্ত কমিটি আমার বিরুদ্ধে তদন্ত করেছেন তখন সরকার থেকে জনপ্রতি ১৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ কারণে ভিজিএফ কার্ডধারীরা তদন্ত কমিটির কাছে ২০ কেজির স্থলে ১৫ কেজি চাল পেয়েছেন বলে জানিয়েছেন।

তদন্ত কমিটির তদন্ত সঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি এখনো চিঠি পাই নি। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ নিব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত