কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে পাঁচথুবী ইউনিয়নের যুবদলের সভাপতি মো. ফারুক আহাম্মেদ বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক কর্মী নিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
গতকাল শনিবার সকালে কুমিল্লা টাউন হলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, চেয়ারম্যান আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশন প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হিরন, পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, পাঁচথুবী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা পারভেস লস্কর ও মো. খোরশেদ।
