গাজীপুর ও শেরপুর দুই হাজতির মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০১:০৩ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় ও শেরপুর জেলা কারাগারে ২ হাজতির মৃত্যু হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গত শুক্রবার মধ্যরাতে মারা যান হাজতি ইসলাম উদ্দিন (৪০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের ফজর আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার রাত পৌনে একটার দিকে ইসলাম উদ্দিন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে শেরপুর জেলা সদর হাসপাতালে গত শুক্রবার রাতে মারা গেছেন হোসেন আলী (৩৫)। তিনি সদর উপজেলার সোনারপাড়া গ্রামের শমসের আলীর ছেলে।

শেরপুর জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, একটি মাদক মামলায় হোসেন আলী গত ১৫ জুলাই থেকে কারাগারে হাজতি হিসেবে ছিলেন। শুক্রবার রাতে তার রক্তবমি শুরু হলে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত