শরীয়তপুর জাজিরা উপজেলায় ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরে দিকে উপজেলার কাজিরহাট নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- উপজেলার মূলনা ইউনিয়নের গজনাইপুর গ্রামের জলিল মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (৩৮) ও সেনের চর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মো. আলী শেখ (৩৪)।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কাজিরহাট নতুন ব্রিজ এলাকা থেকে মনির ও আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। পরে দুজনকে তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
