আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
গতকাল রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ঘর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হলে তাদের ঝিনাইদহ সদর ও কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
