জামালপুর নার্সিং ইনস্টিটিউটে শিক্ষানবিস নার্সদের সঙ্গে অশোভন আচরণ করায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট ও দুই পিয়নকে সাময়িক প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত শনিবার জামালপুর জেনারেল হাসপাতালের ফার্মেসিতে ওষুধ আনতে গেলে দুই শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন ফার্মাসিস্ট মোবারক হোসেন, পিয়ন মাজাহারুল ইসলাম মনির ও শ্যামল।
