সংবাদ সম্মেলন

চালক জামালের দৃষ্টিতে দুর্ঘটনার যত কারণ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১০:১৯ পিএম

ঈশ্বরদীর মো. জামাল হোসেন (৫৭) গাড়ি চালান ২৭ বছর। শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা তিনি। এখন সিএনজি চালান। দীর্ঘ চালকজীবনে তিনি যত দুর্ঘটনা দেখেছেন, প্রতিটিই তাকে ব্যথিত করেছে। দুর্ঘটনারোধে তিনি নিজের মতো উদ্যোগী হয়েছেন। নিজের অভিজ্ঞতার সঙ্গে অনুসন্ধান করে তিনি দুর্ঘটনার ২২টি কারণ চিহ্নিত করেছেন।

এসব ‘কারণ’ তিনি জানালেন সাংবাদিকদের, গতকাল রবিবার ঈশ্বরদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

জামাল জানান, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো চালকের পাশাপাশি পথচারীদের অসচেতনতাও। তার মতে, ২৫ বছরের কম বয়সে মোটরসাইকেল চালানো, অপ্রাপ্ত বয়সে বাস-ট্রাক-মিনিট্রাক ও অটোরিকশা চালানো, মাদক সেবন করে গাড়ি চালানো ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত