ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিপালী (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো।
রবিবার বিকেলে হাসপাতালের হাই ডেফিনেশন ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার (দিপালী) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।
গত ১ আগস্ট তাকে এইচডিইউ ভর্তি করানো হয়। নিহতের পরিবার মৃতদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।
