দুই ট্রাকের সংঘর্ষে অর্ধশত ছাগলের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১১:২১ পিএম

সাভারের বেলতলা এলাকায় একটি ছাগলবাহী ট্রাকের সঙ্গে একটি খালি ট্রাকের সংঘর্ষের ঘটনায় অর্ধশত ছাগল মারা গেছে।

শনিবার রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্যের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাগল ব্যবসায়ী ও ট্রাক চালক আহত হন।

ছাগলের মালিক হাসানুর জামান জানায়, যশোর জেলার বারোবাজার থেকে ২৫০ টি ছাগল নিয়ে তিনি গাবতলীর হাঁটে বিক্রি জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী ট্রাকটি বেলতলা এলাকায় পৌঁছালে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই প্রায় ৫০ টি ছাগল মারা যায়।

ছাগল ব্যবসায়ী আলম হোসেন ও দুর্ঘটনা কবলিত ট্রাকের সহকারী আকাশকে হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়। এ ছাড়া বেঁচে যাওয়া ছাগলগুলোকে অন্য একটি ট্রাকে উঠিয়ে দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত