কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৬ উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’-এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন ড. জিএম মনিরুজ্জামান, অনুষ্ঠানের আহ্বায়ক ড. আহমেদ মাওলা এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য, সংগীত ও নাটিকা প্রদর্শন করা হয়।
