জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। গতকাল রবিবার দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিক নেতারাসহ বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সংগঠক ও শিশুরা উপস্থিত ছিলেন।
