নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার নবম বিশেষ জজ শেখ হাফিজুর রহমান শুনানির জন্য এ দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে একটি ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম চলছে। দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের কারাদ-প্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।
