ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে ক্লাসসহ ভর্তির কার্যক্রম। দ্বিতীয় শিফটের ক্লাস ও ভর্তির কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
ক্লাস বন্ধ থাকায় রাস্তায় নেমেছে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা। ক্লাস ও ভর্তি কার্যক্রম চালুর দাবিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সড়কের ওপর বসে যায় শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলে, ক্লাস বন্ধ থাকলে কাক্সিক্ষত ফলাফল থেকে বঞ্চিত হবে তারা। তাই প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস চালুর দাবি জানায় তারা। বেলা একটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি সুরাহার আশ^াস দিলে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
গত ১ আগস্ট দুপুর থেকে ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় শিফটের ক্লাস ও ভর্তি কার্যক্রম বন্ধ করেন শিক্ষকরা। এতে দুর্ভোগে পড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থী।
