বাউবিতে জাতীয় শোক দিবসের আলোচনা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:০১ এএম

জাতীয় শোক দিবস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার কনফারেন্স হলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু’ শীর্ষক সভায় মুখ্য আলোচক ছিলেন ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নপূরণ, বাঙালি জাতিসত্তা ও জাতীয়তাবোধের মহান পুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তার অসাধারণ দূরদৃষ্টি ও সুগভীর রাজনৈতিক চিন্তায় স্বাধীন বাংলাদেশ ও বাঙালির মুক্তি অর্জিত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত