জয়পুরহাটে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:৩৩ পিএম

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকা থেকে আব্দুর রহিম নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর আব্দুর রহিম তার অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হয়। এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সকালে স্থানীয়রা সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকার রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, তার ভ্যানটি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করে হত্যা করতে পারে বা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত