ভ্যানচালককে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৩:১২ পিএম

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকা থেকে আব্দুর রহিম (৪৮) নামে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুপুরে ওই এলাকা থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের শফিকুলের ছেলে জনী (২০) এবং একই উপজেলার খনজনপুর এলাকার খালেকের ছেলে তরিকুল (২৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর আব্দুর রহিম তার অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম জানান, তার ভ্যানটি উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুপুরে ওই এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত