‘লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলেই ব্যবস্থা’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৬ পিএম

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন নৌ-পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুর্ঘটনামুক্ত নৌপথ, নৌ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী ও পশুবাহী নৌযান নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গতকাল বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ডিআইজি আতিকুল ইসলাম বলেন, ‘হকার উচ্ছেদ, মাঝপথে নৌকা দিয়ে যাত্রীরা যেন জলযানে উঠতে না পারে সেই দিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জন্যই পুলিশ। নৌপথে কোনো প্রকার চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করে সেইদিকে বিশেষ নজর দেওয়া হবে। আর অতিরিক্ত যাত্রী বহন করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত