হাসপাতাল পরিদর্শনে মাশরাফী

দেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:১৪ এএম

দেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরে মাশরাফী হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোও পরিদর্শনে যান। এ সময় তিনি রোগীর সঙ্গে কথা বলেন এবং তারা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন কি না সে ব্যাপারে খোঁজ নেন। এ ছাড়াও তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিকল হওয়া যন্ত্রপাতি সচল করতে কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন মাশরাফী। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতিও তিনি। তার সভাপতিত্বে সভায় বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (বার), সিভিল সার্জন আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত