বঙ্গমাতা পর্দার অন্তরালে থাকা সাহসী নারী : কাদের

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০১:৫২ এএম

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিবসটি জাতীয়ভাবে উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী।

এদিকে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত