মেসেজ পড়েও শোনাবে গুগল

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১১:৫৫ পিএম

গুগল অ্যাসিস্ট্যান্ট এখন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে শোনাবে। গুগল শিগগিরই ভয়েস অ্যাসিস্ট্যান্টের অধীনে আনতে চলেছে ফোনের মেসেজ পড়ার মতো ফিচার। প্রতিষ্ঠানটি কিছুদিন ধরে এই ফিচারের ওপর কাজ করছে।

জানা যাচ্ছে, থার্ড পার্টি অ্যাপের মেসেজও পড়তে পারবে গুগলের অ্যাসিস্ট্যান্ট। গুগলের আগামী প্রকল্প সম্পর্কে প্রথম তথ্য ফাঁস করে ৯১সড়নরষবং ও অহফৎড়রফ চড়ষরপব। তবে গুগলের আওতায় কোন অ্যাপগুলো সাপোর্ট করবে, তা এখনো জানা যায়নি। জানা গেছে, শুধু পড়েই ক্ষান্ত হবে না, মেসেজের উত্তর শুনে সেটি টাইপ করে দেবে অ্যাসিস্ট্যান্ট। এখনই এ বিষয়ে পারদর্শী গুগল কি-বোর্ড। তবে তার জন্য একবার প্রেস করতে হয় রেকর্ড অপশন। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তা কেমন করে কাজ করবে, তা এখনো জানা যায়নি।

ফিচারটি চালু হলে বিপুল ব্যস্ততার মধ্যেও যোগাযোগ হয়ে উঠবে পুরোপুরি ‘হ্যান্ড-ফ্রি’। যারা অ্যাপলের ফোন বা আই প্যাড ব্যবহার করে থাকেন, তাদের কাছে এই প্রযুক্তি অবশ্য নতুন কিছু নয়। কারণ এই একই কাজ করে থাকে অ্যাপল সিরিজের ‘সিরি ম্যাডাম’। গাড়ি চালান কী রান্না করুন, হাত আটকে থাকলেও ‘কমিউনিকেশন গ্যাপ’ হবে না আপনার।

এখন প্রশ্ন, গুগলের অ্যাসিস্ট্যান্ট আপনার মেসেজ পড়বে, এতে গোপনীয়তা নষ্ট হবে না তো? কারণ একাধিকবার গুগলের বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে সরাসরি আপনার গোপন মেসেজ পড়ে ফেলছে গুগল। উল্লেখ্য, গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাওয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত ভয়েস রেকর্ডিং নিয়মিত শোনে গুগল সংস্থা। বেলজিয়ামের গণ-সম্প্রচারক ভিআরটি গুগল অ্যাসিস্ট্যান্টের ডাচ ভাষার কিছু রেকর্ডিং ফাঁস করে দেওয়ার পরই এ কথা স্বীকার করতে বাধ্য হলো গুগল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত