পৃথিবী থেকে ৫.৪৬ কোটি কিলোমিটার দূরে লাল গ্রহের মাটি স্পর্শ করতে পারে আপনার নাম। সেই সুযোগটি আপনার নাগালে এনে দিচ্ছে স্বয়ং নাসা। ২০২০ সালে জুলাই মাসে উৎক্ষেপণ করা হবে মার্স ২০২০ রোভার। সেই রকেটেই মাইক্রোচিপে লেখা থাকবে আবেদনকারীদের নাম।
গত সপ্তাহে নাসা ঘোষণা করেছে, জমা করা সব ব্যক্তির নাম খোদাই করা থাকবে একটি স্মারকে, যেটি ২০২০ সালের রোভারের এক মাইক্রোচিপের ওপর বসানো থাকবে। নাসার তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে যারা উৎসাহিত, তারা নাসার অভিনব ভাবনাকে বাস্তবায়িত করতে তাদের নাম পাঠাতে পারে।
কিন্তু এখন প্রশ্ন, কীভাবে নাসার রোভার করে মঙ্গলে নিজের নাম পাঠাবেন? আপনাকে যেতে হবে নাসার ওয়েবসাইটে। সেখানে গিয়ে ক্লিক করুন মার্স রোভারের পেজে। নতুন পেজে দেখতে চোখে পড়বে ঝবহফ ুড়ঁৎ হধসব ঃড় গধৎং-এর অপশন। ক্লিক করে নাম রেজিস্ট্রার করুন। রাতারাতি পেয়ে যাবেন বিমানযাত্রার টিকিটের ধাঁচে একটি বোর্ডিং পাস। আর আপনার নাম পৌঁছে যাবে নাসার কাছে।
একটি সিলিকন চিপের ওপর খোদাই করা হবে নাম। ৭৫ ন্যানোমিটার সাইজের হরফে লেখা হবে রেজিস্ট্রার করা ব্যক্তিদের নাম। নাসার তরফে জানানো হয়েছে প্রায় দশ লাখ নাম লেখা থাকবে একটি চিপে। এক বা একাধিক চিপের গায়ে লেখা হবে নামগুলো।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
