চলে গেলেন ভাষাসৈনিক শমসের উদ্দিন

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:০৫ এএম

চলে গেলেন জেলার কাশিয়ানী উপজেলার ভাষাসৈনিক শমসের উদ্দিন মোহাম্মদ (কাহার মাস্টার)। গতকাল শুক্রবার সকাল সোয়া ১১টায় বার্ধক্যজনিত কারণে শহরে মেয়ের বাড়িতে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল বাদ মাগরিব উপজেলার রাতইল পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ভাষাসৈনিক শমসের উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাতইল ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শমসের উদ্দিন মোহাম্মদ ১৯২৯ সালের ৭ অক্টোবর উপজেলার রাতইল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি সক্রিয়ভাবে বাংলাভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। পাকিস্তান সরকারের রোষানলে পড়ে তিনি তিনবার জেল খাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত