রেলের টিকিট কালোবাজারির দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:১৩ এএম

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দায়ে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে এক দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা রেলস্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেয়। তৌহিদুল মহানগরীর ৪ নম্বর ঘাটসংলগ্ন রেলওয়ে কলোনির বাদশা মিয়ার ছেলে।

এদিকে, প্রকাশ্যে ধূমপানের দায়ে রেলস্টেশনে ১২ জনকে ২০০ ও ৩০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন পলাশ, শ্রাবণ ইমতিয়াজ, তাসির উদ্দিন, ফয়সাল, এনামুল হক, আশিক, রাসেল, হাবিব, সিলন, আকাশ, মনসুর ও হেলাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত