রাজধানীর উপকণ্ঠ সাভারের বংশী নদীতে একটি ট্রলারডুবির ঘটনায় ১০টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা বাকি গরু নিয়ে মাঝি ও বেপারিরা সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়। এর আগে মৃত গরুগুলোকে পানিতে ভাসিয়ে দিতে হয়েছে তাদের। গতকাল শনিবার দুপুরে উপজেলার উলাইল এলাকায় বংশী নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর থেকে একটি ট্রলারে করে ৪০টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন কয়েকজন বেপারি। গরুবোঝাই ট্রলারটি বংশী নদীর উলাইল এলাকায় উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। ওই সময় ত্রিশটি গরু নিয়ে ট্রলারের মাঝি ও বেপারিরা সাঁতরে তীরে উঠলেও দশটি গরু পানিতে ডুবে মারা যায়।
×
