খালেদার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করেই যাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১২:১৭ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে গিয়ে বিষয়টিকে নির্মম প্রহসনে পরিণত করেছে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে অপরাজনীতি করেই যাচ্ছে। বাস্তবে সরকার তার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ (বিএএমপিএল) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া দেশের সর্বোত্তম মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন। এখন বিএনপি নেতারা দাবি করছেন যে বেগম জিয়া খুবই অসুস্থ। অথচ বাস্তবতা হচ্ছে তিনি শুধু কাশির সমস্যায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত