শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০১:০০ এএম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন। পরে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন শেখ হাসিনা। পরে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। এ সময় সংসদের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত