কীভাবে বুঝবেন কারও প্রেমে পড়েছেন আপনি

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১০:০৪ পিএম

মধুর বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম হওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা বলা চলে। পরস্পরের কাছাকাছি থাকার কারণে জন্ম নেয় অন্যরকম ভালো লাগার অনুভূতি।

অনেক সময় এই অনুভূতি কি আসলে প্রেমে পড়ার কারণে হচ্ছে, সেটি নিয়ে আমাদের নানা সংশয় থাকে।

রিডার্স ডাইজেস্ট এ নিয়ে প্রকাশ করে একটি প্রতিবেদন। কিছু প্রশ্ন থেকেই বোঝা যাবে আসলেই আপনি তার প্রেমে পড়েছেন কিনা। 

* আপনাকে যদি বলা হয়, ডিনারের জন্য কাউকে পছন্দ করে নিতে, তখন কাকে বেছে নেবেন? আপনার বন্ধুকে কি তখন আপনার মনে পড়বে?

* তাকে ফোন করার আগে কি নার্ভাস হয়ে পড়েন? ফোনে কী বলবেন এ নিয়ে রিহার্সাল করে নেন?

* তাকে কি গান শোনাতে ইচ্ছা করে? তার কথা মনে করে নিজেও কি গুনগুন করে গান করেন?

* আপনাদের মধ্যে কি একাধিক বিষয়ে মিল খুঁজে পান? অন্তত তার তিনটি অভ্যাস যা আপনাকে আলোড়িত করে, যেগুলো আপনার মধ্যেও আছে?

* বন্ধুত্ব আর ভালোবাসা নিয়ে আপনাদের একই রকম ধারণা পোষণ করেন?

* তার ইতিবাচক দিকগুলো কি আপনার ভেতরে অনুপ্রেরণা তৈরি করে?

* আপনার অন্যান্য বন্ধুদের সঙ্গে কি তাকে নিয়ে আলাপ করেন প্রায়ই?

* তার সঙ্গে যোগাযোগ না হলে কি চিন্তিত হন?

* তার সঙ্গে কাটানো মুহূর্ত কি সারাদিন আপনাকে চাঙা করে রাখে?

*আপনার মন খারাপের সময়ে তার সঙ্গ পেতে চান?

এমন সব প্রশ্নে বোঝা সহজ হয়ে পড়ে, বন্ধুর প্রেমে পড়েছেন কিনা আপনি। অতএব এসব প্রশ্নের উত্তর থেকেই মিলিয়ে নিন আপনার মনের খবর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত