শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১২:০৭ এএম

কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কলকাতার এক আদালত। তার বিরুদ্ধে দেশবিরোধী বিতর্কিত মন্তব্যের অভিযোগে করা মামলার শুনানিতে হাজির না হওয়ায় মঙ্গলবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শশী থারুর বলেছিলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতে ক্ষমতায় এলে ভারত ‘হিন্দু পাকিস্তানে’ পরিণত হবে। তার বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন আইনজীবী সুমিত চৌধুরী।

সেই অভিযোগের ভিত্তিতে গ্রহণ করা মামলায় শুনানিতে হাজির হওয়ার আদেশ দেন। শশী থারুর আদালতের আদেশ অনুযায়ী হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সূত্র: এনডিটিভি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত