কুমিল্লায় ধানক্ষেত তরুণীর গলাকাটা লাশ

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:৫৫ পিএম

কুমিল্লায় এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের জোলাই এলাকার বাগলপুর গ্রামের এক ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ইউনিয়নের জোলাই এলাকার বাগলপুর গ্রামের বাসিন্দারা সকালে ক্ষেতে কাজ করতে গেলে ওই তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক তরুণীর লাশ উদ্ধার করি। অনুমানিক বয়স ১৮ থেকে ২০ হবে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তার গলা কেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত