চীনের শক্তিশালী অস্ত্র ‘ভোক্তাশ্রেণি’

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১০:২৩ পিএম

প্রতিদিন একটু একটু করে ভূরাজনীতির প্রশ্নে চীন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই রাজনৈতিক অস্থিরতার সময়ে শুল্কারোপ অথবা দাঙ্গা পুলিশকে চীনের অস্ত্র হিসেবে দেখা হচ্ছে না। কিন্তু দেশটির সাধারণ ভোক্তাশ্রেণির হাতে থাকা কম্পিউটারের কিবোর্ডকেই মনে করা হচ্ছে চীনের শক্তিশালী অস্ত্র।

বাণিজ্যযুদ্ধের ফলে চীনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনকে আটকাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে। এছাড়া স্বায়ত্তশাসন অঞ্চল হংকংয়ে বিক্ষোভ নিয়েও ভূরাজনীতিতে বেশ চাপের মুখে চীন। অতীতে বিভিন্ন সংকটকালে চীনকে সমর্থন দিয়েছে তার বিশাল ভোক্তাশ্রেণি। অনলাইনে জাতীয়বাদী সম্প্রদায়ে সদস্য সংখ্যা ক্রমেই বাড়ছে, যারাই মূলত ভোক্তাশ্রেণি। ভারসেক থেকে কেলভিন ক্লেইনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সম্প্রতি চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের কারণে ক্ষমা চাইতে হয়েছে। কারণ ওই কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে হংকংকে একটি দেশ হিসেবে উল্লেখ করেছিল।

চীনের এই ইন্টারনেট আর্মি অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষিত দুধ থেকে শুরু করে মেয়াদোত্তীর্ণ টিকার বিরুদ্ধেও অনলাইনে ব্যাপক সচেতনতামূলক ক্যাম্পেইন করে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করেছে ওই জাতীয়তাবাদী অনলাইন ভোক্তারা। কিন্তু আবার এই ভোক্তারাই যখন রাজনৈতিক ইস্যুতে অনলাইনে ক্যাম্পেইন শুরু করে, তখন চীনা কর্র্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম বয়কট করতে বলে। পেইচিংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ত্রিভূম চায়নার সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু পক বলেন, ‘সরকারি ইন্ধনে অবশ্যই অনলাইনে একটি জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রথমে এই প্রতিক্রিয়া রাষ্ট্রায়ত্ত মিডিয়া থেকে যায়, এরপর তা অন্য স্তরে প্রভাব বিস্তার করে।’

চীনের মধ্যবিত্ত শ্রেণি ও ভোক্তাদের বৃদ্ধির দিকে তীক্ষè নজর রয়েছে বৈশ্বিক কোম্পানিগুলোর। চীনের ক্রেতারাই এখন বিশ্বের মোট বিলাস পণ্যের এক-তৃতীয়াংশ ক্রয়ের ক্ষেত্রে এগিয়ে। ফলে ওই কোম্পানিগুলোর দুই-তৃতীয়াংশ প্রবৃদ্ধির পেছনে দায়ী চীনের ভোক্তারা। এমনকি যে কোম্পানিগুলো সরাসরি চীনা ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে না, তারাও অনলাইনে চীনের জাতীয়তাবাদী আর্মির প্রতিক্রিয়ার শিকার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত