বুধবার রাত দশটা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
আতাউর রহমান বলেন, ‘লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে বলেও জানান তিনি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা ঈদের বন্ধের কারণে হয়তো ভেতরে কেউ নেই।
