ইউসিসিএ’র কর্মচারীদের ঈদ আনন্দ নেই

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:০৯ এএম

দিনাজপুরের পার্বতীপুর পল্লী উন্নয়ন বোর্ডের অধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি. এর কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীদের ঈদ বোনাস ও বেতনভাতা না দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ঈদের আগে বেতন-বোনাস না পাওয়ায় পার্বতীপুর অফিসের আট কর্মচারী পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দিনাজপুরের ডিডি মোছা. রোজিনা খাতুন জানান, সমন্বয়ের বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। চেয়ারম্যান ও ইউআরডিওসহ কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেতনভাতা প্রদানের জন্য বলা হয়েছে।

পার্বতীপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাহফিজুল ইসলাম রিপন জানান, অফিস আদেশ পাওয়ার পর গত ৭ আগস্ট সাধারণ সভা করা হয়। সেখানেও সর্বসম্মতিক্রমে পরে সমন্বয়সাপেক্ষে বেতনভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৮ আগস্ট কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হবে বলে সভা ত্যাগ করে চলে যান পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম।

পল্ল­ী উন্নয়ন বোর্ড কর্মকর্তা আশরাফুল আলম জানান, ডিডির নির্দেশে তাদের বেতন ও বোনাস দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত